দেশে সাড়ে ১৭ কোটি মোবাইল ব্যবহারকারী

৩ মে, ২০২১ ১৭:৪৫  
দেশে চলতি বছরের মার্চ পর্যন্ত মোট মোবাইল সিম ব্যবহারকারী ১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ তথ্য জানিয়েছে। বিটিআরসির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে মোবাইল সিম ব্যবহারকারী বেড়েছে ১২ লাখ ৭৩ হাজার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, মার্চ শেষে গ্রামীণফোনের হয়েছে ৮ কোটি সাত লাখ ৫০ হাজার গ্রাহক, যা ২০২০ সালের মার্চ শেষে ছিল ৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার। অপরদিকে চলতি বছরের মার্চ শেষে রবির হয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার গ্রাহক যা গত বছরের মার্চে ছিল ৪ কোটি ৯৭ লাখ ১৮ হাজার। গত বছরের মার্চে বাংলালিংকের ৩ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার গ্রাহক থাকলেও গেল মার্চ মাস শেষে তা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার গ্রাহক। রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার গ্রাহক যা গত বছরের মার্চে ছিল ৪৯ লাখ ১৩ হাজার।